চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে  প্রতি মৌসুমে বাড়ছে শিম চাষী

আমাদের ডেস্ক :    |    ০৭:৫৮ পিএম, ২০২৪-১২-০৫

চট্টগ্রামে  প্রতি মৌসুমে বাড়ছে শিম চাষী

এম মনির চৌধুরী রানা

দক্ষিণ চট্টগ্রামের সবজির ভান্ডার হিসেবে খ্যাতি অর্জণ করেছে পাহাড়, সমতল ও নদী পরিবেষ্টিত চন্দনাইশ ও  দোহাজারী পৌরসভা। চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বুক চিরে বয়ে যাওয়া শঙ্খনদ তীরবর্তী চরের মাটি যে কোনো সবজি চাষের জন্য আদর্শ হওয়ায় বছরের ১২ মাস এখানে বিভিন্ন সবজি উৎপাদন করেন চাষীরা। স্বাদে অতুলনীয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় শঙ্খচরের সবজির চাহিদা অন্যান্য এলাকা থেকে একটু বেশি। স্থানীয় বাজারের পাশাপাশি চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকার সবজির ঘাটতি মেটাতে বড় অবদান রাখে এখানে উৎপাদিত সবজি। অন্যান্য সবজির তুলনায় শিম চাষ বেশি লাভজনক হওয়ায় দোহাজারী পৌরসভায় প্রতি মৌসুমে শিম চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে। দোহাজারীর শিমের ব্যাপক চাহিদাও রয়েছে ভোক্তা পর্যায়ে। উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার সৈকত বড়ুয়া জানান, চলতি মৌসুমে দোহাজারী পৌরসভায় ১৬০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। যা গত মৌসুমের তুলনায় ১০ হেক্টর বেশি। শিম চাষ করে উপকৃত হচ্ছেন কৃষকরা। প্রথম পর্যায়ে শিম ও শিমের বিচি বিক্রি করেন এবং পরবর্তীতে বিক্রির জন্য শিমির বিচি শুকিয়ে সংগ্রহ করে রাখেন এবং প্রয়োজনীয় মুহুর্তে বিক্রি করতে পারেন কৃষকরা।  দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া, রায়জোয়ারা, লালুটিয়া, দিয়াকুল, চাগাচর, হাফছড়িকুল ও জামিজুরী এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, বর্তমানে বিস্তীর্ণ শিম ক্ষেত সবুজের উপর সাদা আর বেগুনি ফুলে ছেয়ে গেছে। শিমের ভালো ফলনের অপেক্ষায় প্রহর গুনছেন চাষিরা। কিছুটা দুশ্চিন্তাও করছেন তারা। কুয়াশার কারণে শিমের ফুল ঝরে যাচ্ছে। ইতিমধ্যে কিছু কৃষক আগাম চাষ করা শিম বিক্রিও শুরু করেছেন। দোহাজারী রেলওয়ে মাঠে দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি সবজি বাজারে বর্তমানে প্রতিকেজি শিম পাইকারি বিক্রি হচ্ছে ১০০ থেকে ৮০ টাকায়। আগামী এক মাসের মধ্যে পরিপক্ক শিম পুরোদমে বাজারে বিক্রি করতে পারবেন বলে জানান একাধিক কৃষক। দোহাজারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মাঈনুল শিমচাষী ৭ কানি জমিতে শিম চাষ করেছেন । জমি প্রস্তুতে শ্রমিকদের মজুরি, বীজ বপন, সারপ্রয়োগ, বালাইনাশক স্প্রে সহ এপর্যন্ত তাঁর  প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পরিপক্ক শিম বাজারে বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। আবহাওয়া অনুকূলে থাকলে ৭ কানি জমি থেকে আনুমানিক ৯ লাখ টাকার শিম বিক্রি করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। মৌসুমের শেষ পর্যন্ত সার প্রয়োগ ও বালাইনাশক স্প্রে করতে আরো আড়াই লাখ টাকা খরচ হবে উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য ফসলের তুলনায় শিম চাষ অধিক লাভজনক হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এবং অধিক কুয়াশা পড়লে ফুল এবং ফল ঝড়ে যায়। এতে আর্থিক ক্ষতির শিকার হতে হয় চাষীদের। চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসাইন জানান, পাহাড়, সমতল ও নদী পরিবেষ্টিত শাক-সবজির চাষাবাদ হয় প্রচুর। বিশেষ করে শীতকালীন সবজির চাষাবাদ বেশি হওয়ায় চন্দনাইশ ইতোমধ্যে চট্টগ্রামের সবজি ভান্ডার হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। কৃষকদের ইচ্ছা এবং কৃষি বিভাগের সহযোগিতার সমন্বয়ে চন্দনাইশে কৃষি উৎপাদনে বৈচিত্র্যময়তা এসেছে। ফলে মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপিসহ অন্যান্য শীতকালীন সবজির পাশাপাশি শিম চাষও জনপ্রিয় হয়ে উঠছে চন্দনাইশে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রণোদনা হিসেবে সরকারিভাবে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করায় সফল হচ্ছেন এখানকার কৃষকরা।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর